চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

 

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গতকাল ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায়
নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গতকাল ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায়ছবি: ভিডিও থেকে নেওয়া

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। গতকাল শনিবার ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায় উড়ালসড়কের নিচে তাঁরা এই শোভাযাত্রা করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

ছাত্রলীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন